আশিকুজ্জামান আলমাস
CEO, CTO –BornnoLab
BDAnti-Porn 2.5 –এর ফিচার সমূহ:
আরও উন্নত ও সমৃদ্ধ ডাটাবেস:
পরিচ্ছন্ন অ্যালগরিদম:
ভিডিও টিউটোরিয়াল:
ডাউনলোড:
ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স
Read more ...
আশিকুজ্জামান আলমাস
CEO, CTO –BornnoLab
ঝাড়ুদার ১.৪ একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার। ঝাড়ুদার মূলত একটি সিস্টেমের অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কারক সফটওয়্যার। যা উইন্ডোজ এক্স পি এবং উইন্ডোজ ৭ এর অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল ক্লিন করতে শতভাগ কার্যকর। এছাড়া ঝাড়ুদার ১.৪ ইন্টারনেট এ ব্যবহৃত বিভিন্ন ব্রাউজার যেমন, ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার সহ বিভিন্ন অ্যাপলিকেশন সফটওয়্যারের ডাস্ট ফাইল এবং অপ্রয়োজনীয় সাময়িক ফাইল মুছতে সক্ষম।
Toolbar: ঝাড়ুদার ১.৪ চালু করার সাথে সাথে ডেক্সটপ এ ছোট একটি টুলবার দেখতে পারবেন। এখানে মোট তিনটি সুবিধা পাবেন। “ঝাড়ু দিন” এ ক্লিক করলে ঝাড়ুদার ১.৪ আপনার কম্পিউটারের ডাস্ট ফাইল ক্লিন করা শুরু করবে। ঝাড়ুদার ডেক্সটপ টুলবারের একেবারের শেষ প্রান্তে একটি ইয়েলো বাটন পাবেন যাতে ক্লিক করলে ঝাড়ুদার ডেক্সটপ টুলবার বন্ধ হয়ে যাবে। ঝাড়ুদার টুলবারের প্রথমের “ঝ” আইকন এ ক্লিক করলে আপনি ঝাড়ুদার এর হোম এ চলে যাবেন।
HOME: এটি ঝাড়ুদার এর অফিসিয়াল ক্লিনিং উইন্ডো। এখানে Clean বাটন এ ক্লিক করলে ঝাড়ুদার আপনার সিস্টেমে থাকা সকল ডাস্ট ফাইল মুছতে শুরু করবে এবং যে সকল ফাইল ক্লিন করেছে তা আপনাকে একটি বক্সের মাধ্যমে জানিয়ে দিবে।
USB Option: এখানে আপনি ইউএসবি রাইট প্রটেকশন রিমুভ করার জন্য একটি বাটন পাবেন, যার মাধ্যমে আপনি রাইট প্রটেক হয়ে যাওয়া যে কোন ইউএসবি ড্রাইভের রাইট প্রটেকশন রিমুভ করতে পারবেন।
Autorun GD (Guard): এ অপশনের মাধ্যমে আপনি আটোরান সংশ্লিষ্ট ভাইরাসের .inf ফাইল অকার্যকর করতে পারেন। এটির কম্পিউটারে সংযুক্ত সকল ড্রাইভে “autorun.inf” ফোল্ডার তৈরি করে, যা ঐ সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরিতে বাঁধা তৈরি করে এবং কার্যকর ভূমিকা পালন করে।
Update: ঝাড়ুদারকে আপডেট রাখতে এ অপশনের মাধ্যমে। নিদিষ্ট ওয়েব পেজ ভিজিট করে ঝড়ুদার এর নতুন সংস্করণ সম্পর্কে জানতে পারবেন এবং ফ্রী ডাউনলোড করতে পারবেন।
About: ঝাড়ুদার সম্পর্কিত সকল তথ্য এখানে পাবেন।
দীর্ঘ একটি বছর অতিক্রম করে, আমার আজ নতুন একটি বছরের শুরুতে। কয়েকটি মিনিট যেন আজ একটি বছরের মাঝে পার্থক্য মনে করিয়ে দিচ্ছে। আসুন এই নতুন বছরে আমাদের মনের সকল কালিমা ধুঁয়ে একটাই প্রতিজ্ঞা করি, ‘থাকবো ন্যায় এবং সত্যের সাথে’
বর্ণল্যাব একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান। একজন বাংলাদেশী নাগরিক হিসাবে এ দেশের তৈরি কৃত সফটওয়্যার ব্যাবহার করা এবং তা অন্যদের সাথে শেয়ার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে এ দেশের সফটওয়্যার ব্যাবহার করি, প্রয়োজনে বিভিন্ন ব্লগে এসব নিয়ে লিখি। হয়তো আপনাদের এই সামান্য চেষ্টা আমাদের দেশের সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান গুলোকে আরও এক ধাপ এগিয়ে দিবে। আপনাদের মাধ্যমেই হয়তো একদিন বাংলাদেশ বিশ্ব ময়দানে মাথা উচু করে দাড়াবে..
তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেট একটি জ্ঞানের অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন শহর ছাড়িয়ে গ্রামঞ্চলে এর ব্যবহার সর্বত্ত লক্ষ্য করা যায়। আমাদের দেশের উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর ব্যবহার এখন জ্ঞানের অন্যতম মাধ্যম। কিন্তু ইন্টারনেট বিশ্বে সবকিছু হাতের মুঠোয় থাকার ফলে অনেকেই এর অপব্যবহার করছে। আর এর মধ্যে অন্যতম হলো পর্ণ সাইটের প্রতি আসক্তি। ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান নর্টনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে যে, ১৮ বছরের কম বয়সীরা ইন্টারনেটে যে সকল শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে পর্ণ এবং সেক্স শব্দ দুটির। পর্ণ এর প্রতি আসক্তির ফলের প্রতি বছর হাজারো কিশোর তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে আবার সরাসরি জড়িত হয়ে পড়ছে এসব কাজের মাঝে। এ সংবাদ নিঃসন্দেহে আমাদের দেশের বাবা-মাদের জন্য বেশ উদ্বেগের। আমাদের দেশের বর্তমানের এই পরিস্থিতি কখনোই কোন ভাবে কারো কাম্য নয়। আমাদের দেশের এই অস্থিরতা থেকে হয়তো কিছুটা আশার আলো দেখাবে এই BDAnti-Porn v2.3
১. উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিস্তা, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এ চলতে সক্ষম।
২. সম্পূর্ণ ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোডিং।
৩. ১২০০ এর অধিক দেশী (৭০%) এবং আন্তর্জাতিক পর্ণ ওয়েব সাইট বন্ধ করতে সক্ষম।
৪. এন্টিপর্ণ সক্রিয় রাখা অবস্থায় সফটওয়্যার আনইন্সটল করবার সুবিধা।
৫. দ্রুত এবং আকর্ষনীয় গ্রাফিস্ক ডিজাইন ছাড়াও রয়েছে এন্টিপর্ণ সক্রিয় যাচাই করতে ‘Tast It’ বাটন।
BDAnti-Porn v2.3 ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল প্রক্রিয়া শেষে Finish এ ক্লিক করে ভিস্তা, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এ ব্যাবহারের জন্য একটি ফ্লস টিউটোরিয়াল দেখতে পরবেন।
এরপর ডেক্সটপ অথবা স্টার্ট মেনু থেকে BDAnti-Porn v2.3 এর আইকনে ডাবল ক্লিক করে চালু করুন।
এখন আপনি এন্টিপর্ণ প্রটেকশন সক্রিয় করতে চাইলে Enable এ ক্লিক করুন। এ ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্ক সংযোগ এবং ব্লাউজার রিস্টার্ট দিতে হবে।
এন্টিপর্ণ প্রটেকশন সক্রিয়তা বন্ধ করতে চাইলে Disable এ ক্লিক করুন। এ ক্ষেত্রেও আপনাকে নেটওয়ার্ক সংযোগ এবং ব্লাউজার রিস্টার্ট দিতে হবে।
অ্যাডভাঞ্চ আপশন থেকে Enable and Uninstall বাটনে ক্লিক করলে সেই কম্পিউটারে এন্টিপর্ণ সক্রিয় রাখা অবস্থায় সফটওয়্যারটি আনইন্সটল করতে পরবেন। Test it বাটনে ক্লিক করে আপনি এর সক্রিয়তা যাচাই করতে পারবেন।
Windows7 ব্যাবহারকারীরা Run Time Error এর ঝামেলায় পড়তে পারেন। এ ক্ষেত্রে BDAnti-Porn 2.3 এর আইকনে রাইট বাটন এ ক্লিক করুন এবং properties সিলেক্ট করুন । Compatibility থেকে Run this program as an administrator এর চেক বক্স এ চেক করে Apply এবং ok করুন। এরপর নিশ্চিন্তে ব্যাবহার করুন BDAnti-Porn 2.3
বর্ণল্যাব একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান। একজন সত্যিকার বাংলাদেশী নাগরিক হিসাবে এ দেশের তৈরি কৃত সফটওয়্যার ব্যাবহার করা এবং তা অন্যদের সাথে শেয়ার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে এ দেশের সফটওয়্যার ব্যাবহার করি, প্রয়োজনে বিভিন্ন ব্লগে এসব নিয়ে লিখি। হয়তো আপনাদের এই সামান্য চেষ্টা আমাদের দেশের সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান গুলোকে আরও এক ধাপ এগিয়ে দিবে। আপনাদের মাধ্যমেই হয়তো একদিন বাংলাদেশ বিশ্ব ময়দানে মাথা উচু করে দাড়াবে...
ঝাড়ুদার ১.৩ একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার। উন্মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান “ বর্ণল্যাব | BornnoLab” এর প্রথম সফটওয়্যার এটি।
ঝাড়ুদার মূলত একটি সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার। যা উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ৭ এর সিষ্টেম ডাষ্ট ক্লিন করতে শতভাগ কার্যকর। এছাড়া ঝাড়ুদার ইন্টারনেট এ ব্যবহৃত বিভিন্ন ব্লাউজার যেমনঃ ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার সহ বিভিন্ন অ্যাপলিকেশন সফটওয়্যারের ডাষ্ট ফাইল মুছতে সক্ষম। ঝাড়ুদারের ডেক্সটপ টুলবারের মাধ্যমে খুব সহজেই সিষ্টেম ডাষ্ট ক্লিন করা যায় এবং অনেক সহজে।
এছাড়া ঝাড়ুদার আটোরান সংশ্লিষ্ট ভাইরাসের inf ফাইল থেকে রক্ষা করতে কম্পিউটারে সংযুক্ত সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরি করে, যা ঐ সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরিতে বাঁধা তৈরি করে এবং কার্যকর ভূমিকা পালন করে। ঝাড়ুদারে আরেকটি সুবিধা হলো এর ইউএসবি রাইট প্রটেকশন রিমুভার সুবিধা। যার মাধ্যমে রাইট প্রটেকশন সংযুক্ত যে কোন ইউএসবি ড্রাইভ যেমনঃ পেনড্রাইভ, মেমরি কার্ড এর রাইট প্রটেকশন রিমুভ করা যায়। এছাড়া আপডেট ঝাড়ুদার পাবার জন্য আপডেটার আপশন তো আছেই।
টুলবারঃ ঝাড়ুদার ১.৩ চালু করার সাথে সাথে ডেক্সটপ এ একটি ছোট টুলবার দেখতে পারবেন। এখানে মোট তিনটি সুবিধা পাবেন। “ ঝাড়ু দিন “ এ ক্লিক করলে ঝাড়ুদার আপনার কম্পিউটারের ডাষ্ট ফাইল ক্লিন করা শুরু করবে। ঝাড়ুদার ডেক্সটপ টুলবারের একেবারের শেষ প্রান্তে একটি লাইট ব্লু বাটন পাবেন যাতে ক্লিক করলে ঝাড়ুদার ডেক্সটপ টুলবার বন্ধ হয়ে যাবে। ঝাড়ুদার টুলবারের প্রথমের “ঝ” আইকন এ ক্লিক করলে আপনি ঝাড়ুদার এর হোম এ চলে যাবেন।
এবং
HOME: এটি ঝাড়ুদার এর অফিসিয়াল ক্লিনিং উইন্ডো। এখানে এত্তব্র্য্য্যব্জ্য আপসন এ ক্লিক করলে ঝাড়ুদার আপনার সিষ্টেমে থাকা সকল ডাষ্ট ফাইল মুছতে শুরু করবে এবং যে সকল ফাইল ক্লিন করেছে তা আপনাকে একটি লিষ্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবে।
USB Option: এখানে আপনি ইউএসবি রাইট প্রটেকশন রিমুভ করার জন্য একটি বাটন পাবেন। যার মাধ্যমে আপনি রাইট প্রটেক হয়ে যাওয়া যে কোন ইউএসবি ড্রাইভের রাইট প্রটেকশন রিমুভ করতে পারবেন।
Autorun Guard: এ অপসনের মাধ্যমে আপনি আটোরান সংশ্লিষ্ট ভাইরাসের ইনফ ফাইল অকার্যকর করতে পারেন। এটির কম্পিউটারে সংযুক্ত সকল ড্রাইভে “autorun.inf” ফোল্ডার তৈরি করে, যা ঐ সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরিতে বাঁধা তৈরি করে এবং কার্যকর ভূমিকা পালন করে।
Update: ঝাড়ুদারকে আপডেট রাখতে এ অপসনের মাধ্যমে নিদৃষ্ট ওয়েব পেজ ভিজিট করে আপডেট ঝড়ুদার সম্পর্কে জানতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
About: ঝাড়ুদার সম্পর্কিত সকল তথ্য এখানে পাবেন।
যদি কোন কারনে Windows7 ব্যাবহারকারীরা Run Time Error এর ঝামেলায় পড়েন তবে প্রথমে ঝাড়ুদার এর আইকনে রাইট বাটন এ ক্লিক করুন এবং properties সিলেক্ট করুন । Compatibility থেকে Run this program as an administrator এর চেক বক্স এ চেক করে Apply এবং ok করুন। এরপর নিশ্চিন্তে ব্যাবহার করুন Zharudar 1.3 | ঝাড়ুদার ১.৩
ডাউনলোড ইউআরএলঃ http://www.mediafire.com/?avq8ngn4oicvojs
একজন সত্যিকার বাংলাদেশী নাগরিক হিসাবে এ দেশের তৈরি কৃত সফটওয়্যার ব্যাবহার করা এবং তা অন্যদের সাথে শেয়ার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে এ দেশের সফটওয়্যার ব্যাবহার করি, প্রয়োজনে বিভিন্ন ব্লগে এসব নিয়ে লিখি। আপনাদের মাধ্যমেই হয়তো একদিন বাংলাদেশ বিশ্ব ময়দানে মাথা উচু করে দাড়াবে...
কম্পিউটারের সিষ্টেম পরিচর্যায় এবং ডাষ্ট ফাইল ক্লিনিং এ আমরা অনেক ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকি। সেগুলোর বেশির ভাগই হলো বিদেশী সফটওয়্যার। তবে আজ সময় এসেছে বিশ্বময়দানে মাথা উচু করে দাঁড়ানোর। শুভ মুক্তি পেল সম্পূর্ণ বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং উন্মুক্ত সফটওয়্যার “Zarudar / ঝাড়ুদার |বাংলার ঝাড়ুদার…” প্রায় ৮০ প্রকারের সিষ্টেম এবং ব্লাউজার ডাষ্ট ক্লিন করতে পারে এই বাংলাদেশী সফটওয়্যার ঝাড়ুদার।
বাংলাদেশের অন্যতম ইথিক্যাল হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি তে Zarudar Beta 1 এবং Zarudar Beta 2 ছাড়ার পর সকল প্রকার বাগ সমাধান করে অবশেষে পরিপূর্ণ ভাবে শুভ মুক্তি পেল বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার “Zarudar v1.0”
প্রথমেই মনে করিয়ে নেই ঝাড়ুদার আমাদের সম্পূর্ণ বাংলাদেশী একটি উন্মুক্ত সফটওয়্যার। শক্তিশালী ব্যাটস প্রোগ্রামিং বিশিষ্ট ইন্জিন এবং ভিজ্যুয়াল বেসিক এর তৈরি আউটলুক ও সিষ্টেম মেনু কোডিং যুক্ত করা হয়েছে ঝাড়ুদার এ...
এক নজরে দেখে নেই Zarudar v1.0 / ঝাড়ুদার ১.০ এর সুবিধা সমূহঃ
১ . সম্পূর্ণ উন্মুক্ত বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার।
২ . 2X দ্রুত অন্যান্য সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার থেকে।
৩. সর্বচ্চ সিষ্টেম ডাষ্ট ক্লিন করতে সক্ষম। প্রায় ৮০ প্রকারের বেশি...
[ System ]
[ Windows Explorer ]
[ Mozilla FireFox ]
[ Opera ]
[ Google Chrome ]
[ Applications ]
৪ . Win98 | Win2000 | Win Xp | Win Vista | Win 7+ সাপোর্ট নিতে পারে।
৫ . USB রাইট প্রটেকশন রিমুভ করতে পারে।
৬ . সয়ংক্রিয় আপডেট ছাড়াও কাষ্টম আপডেট নিতে পারে।
৭. ব্যাবহারে সহজ এবং প্লেইন মেনুবার ছাড়ার এতে রয়েছে আর্কষরণীয় ফ্লাট ডিজাইন।
ডাউনলোড করুন আমাদের ঝাড়ুদার...
যদি কোন কারনে উইন্ডোজ 7 ব্যাবহারকারীরা Runtime Error এর ঝামেলায় পড়েন তবে Zarudar | ঝাড়ুদার এ রাইট ক্লিক করে “Run as administrator” দিয়ে চালু করতে হবে।
একজন সত্যিকারের বাংলাদেশী হিসাবে বাংলাদেশী সফটওয়্যার ব্যাবহার করা এবং শেয়ার করা আমাদের সকলেরই দায়িত্ব। আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব বোধ থেকে বাংলাদেশী সফটওয়্যার ব্যাবহার করি এবং সবার সাথে এমন কি বিভিন্ন ব্লগে এসব নিয়ে শেয়ার করি। আপনাদের সামান্য চেষ্টা হয়তো আমাদের বাংলাদেশের সফটওয়্যার শিল্পকে আরও সমৃদ্ধ করবে...
তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেট একটি জ্ঞানের অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন শহর ছাড়িয়ে গ্রাম অঙ্চলে এর ব্যবহার সর্বত্ত লক্ষ্য করা যায়। আমাদের দেশের উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর ব্যবহার এখন জ্ঞানের অন্যতম মাধ্যম। কিন্তু ইন্টারনেট বিশ্বে মনের সবকিছু হাতের মুঠোয় থাকার ফলে অনেকেই এর অপব্যবহার করছে। আর এর মধ্যে অন্যতম হলো পর্ণ সাইটের প্রতি আকস্কতা। ২০০৯-২০১১ সালে ইন্টারনেটে শিশুরা যে শব্দগুলো অনুসন্ধান করেছে তার মধ্যে অন্যতম ‘সেক্স’৷ ইন্টারনেট নিরাপত্তা সংস্থা নর্টনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সিরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক ৷ আর এরপরেই অবস্থান ‘পর্নো' এবং ‘সেক্স' শব্দ দুটির। আর এর আসক্তির ফলের প্রতি বছর হাজারো শিশু তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে আবার সরাসরি জড়িত হয়ে পড়ছে এসব নোংড়া পশুতুল্য কাজের মাঝে। আবার অনেকে জড়িয়ে পড়ছে নেশার জগৎতে। আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি মাত্র মার্কেট থেকে প্রতি বছর প্রায় ১০ লক্ষ্য এর বেশি টাকার পর্ণ ক্রয়-বিক্রয় হয়। আর প্রতি বছর প্রায় ৩০ হাজারের ও বেশি শিশু জড়িয়ে পড়ে এই পর্ণ গ্রাফীর প্রতি।
এ সংবাদ নিঃসন্ধেয়ে আমাদের দেশের বাবামাদের জন্য বেশ উদ্বেগের এবং এটি রোধ করতে তাদের উচিত শিশুদের সঙ্গে কথা বলা৷ একইসঙ্গে সন্তানদের বোঝাতে হবে ইন্টারনেট থেকে কোন বিষয়টি নেয়া উচিত আর কোন বিষয়টি থেকে দূরে থাকা উচিত।
আমাদের দেশের বর্তমানের এই পরিস্হিতি কখনোই কোন ভাবে কারো কাম্য নয়। আমরা কেউই আমাদের ভাই-বোনের ক্ষতি চাই না, যাতে করে তারা অসৎ পথে চলে যায়। আমাদের দেশের এই দুরবস্তা থেকে হয়তো কিছু আশার আলো দেখাবে এই BDAnti-Porn v2.0
BDAnti-Porn v1.0 এর পরীক্ষা মূলক ছাড়ার পর পরিপূর্ণ সুবিধা সম্ভলিত এই BDAnti-Porn v2.0 যাকে এক কথায় আন্তর্জাতিক মানের সফটওয়্যার হিসাবেও বলা যায়। অন্তত্য দূতগতির এই BDAnti-Porn v2.0 এ যোগ করা হয়েছে Google.com এর হিসাব মতে বিশ্বের সর্বাধিক এবং অন্তর্জাতিক পর্ণ ওয়েব সাইট। শুধু তাই নয় এই BDAnti-Porn v2.0 বন্ধ করতে পারে ভিডিও, ইমেজ, এনিমেশন, ব্লগ সহ পর্ণ সংক্রান্ত সকল ওয়েব ক্যাম চ্যাট রিলেটেড সকল ওয়েব সাইট। এতে আরো রয়েছে Enable ও Disable করার সুবিধা। ৮০০ এর অধিক URL ডাটাবেজ সম্বলিত এই BDAnti-Porn v2.0 একটি অসাধারন সফটওয়্যার।
BDAnti-Porn v2.0 টিউটোরিয়ালঃ

সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে স্টার্ট মেনু এবং প্রোগ্রাম থেকে “BDAnti-Porn v2.0” এ ক্লিক করুন। এখন আপনার কম্পিউটারে উপরের ছবির মতন একটি উইন্ডো দেখতে পারবেন।

এরপর “BDAnti-Porn v2.0” এর ডাটা লিংকিং করতে “Analyze” এ ক্লিক করুন। ডাটা “Analyze” শেষ হলে এরকম একটি উইন্ডো দেখতে পারবেন। এ অবস্থায় BDAnti-Porn v2.0” আপনার কম্পিউটারে “Enable” অবস্থায় থাকবে।


পরবর্তীতে “BDAnti-Porn v2.0” আপনার কম্পিউটারে “Disable” করতে “BDAnti-Porn v2.0” এর উইন্ডো থেকে “Disable” এ ক্লিক করতে হবে


“Enable” করতে একই ভাবে “BDAnti-Porn v2.0” এর উইন্ডো থেকে “Enable” এ ক্লিক করতে হবে।